হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

প্রকাশঃ নভেম্বর ৯, ২০২৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। আদালত তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে আদেশ দেন।

আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে গত মে মাসে মিনারুল হত্যা মামলায় তার জামিন আবেদন খারিজ করেছিলেন আদালত।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। পরে তাকে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরদিন তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় এজাহারভুক্ত ১২ নম্বর আসামি হিসেবে নাম আসে সেলিনা হায়াৎ আইভীর। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G