হাওর পরিদর্শনে বাকৃবির বিশেষজ্ঞ দল

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ৯:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ অপরাহ্ণ

মো. আউয়াল মিয়া, বাকৃবি প্রতিনিধি:

বর্তমানে হাওর এলাকার সৃষ্ট পরিস্থিতি উন্নতির পথে। জলজ প্রাণির মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে। প্রায় দুই ঘণ্টা হাওরে ঘুরে আমরা কোনো মৃত জলজ প্রাণি দেখতে পাইনি। এ অবস্থায় হাওর অঞ্চলের জীববৈচিত্র্য নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই।

সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধিনস্থ হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের একটি বিশেষজ্ঞ দল নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গিপোতা হাওর পরিদর্শন করে এসব কথা বলেন।

তারা আরও জানান, আমরা গভীর হাওর থেকে শুরু করে কয়েকটি স্থানের পানি পরীক্ষা করে পানির পিএইচ (৭.৫), পানিতে দ্রবীভূত অক্সিজেন (৪-৬.৫), এমোনিয়া গ্যাসের (.০২%) পরিমাণ স্বাভাবিক পেয়েছি। পানিতে ভারি ধাতু আছে কিনা পরীক্ষার জন্য পানি ও মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে।

তারা বলেন, কচি ধান পানিতে তলিয়ে এনঅ্যারোবিক ফার্মেন্টেশন প্রক্রিয়ার ল্যাকটিক এসিড

তৈরি হওয়ায় পানির পিএইচ, পানিতে অক্সিজেন, এমোনিয়া, হাইড্রোজেন সালফাইট গ্যাসসহ অন্যান্য গ্যাস তৈরি হওয়ায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণির মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টির পানি মিশে অবস্থার উন্নতি হয়েছে। তারা অধিক গবেষণার জন্য মাটি ও পানির নমুনা সঙ্গে নিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক গবেষণাগারে পরীক্ষা করা হবে।

তবে বিশেষজ্ঞ দল এ এলাকায় কোনো মরা মাছ কিংবা হাঁসের সন্ধান পাননি বলেও জানিয়েছেন।

কৃষি, মৎস্য, প্রাণি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের প্রতিনিধি ঐ দলের নেতৃত্ব দেন হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবদুর রহমান সরকার। দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. সুভাস চন্দ্র দাস।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G