১৭ তলা থেকে পড়েও বেঁচে আছেন!(ভিডিও)

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

১৭ তলা১৭ তলা থেকে পড়েও একজন মানুষ দিব্যি বেঁচে আছে- এমন কথা কি ভাবা যায়! তবে এমনটায় ঘটেছে চিলিতে।

চিলিতে ১৭ তলা থেকে পড়ে গিয়েও অলৌকিক ভাবে বেঁচে গেছেন এক তরুণ। ২৩ বছর বয়সী সেবাস্তিয়ান রেয়েস নামের ওই তরুণের উঁচু ভবন থেকে পড়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। চিলির প্রধান শহর রানকাগুয়াতে এই ঘটনা ঘটে।

১৩১ ফুট উঁচু থেকে পড়লেও সেবাস্তিয়ান এখন সুস্থ আছেন। ঘটনার পর পরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, সেবাস্তিয়ান ১৭ তলা ভবনের ছাঁদের কার্নিশ থেকে নিচে পার্কিং করা গাড়ির ওপর পড়েন। প্রথমে গাড়ির ওপর সজোরে আছাড় খেয়ে রাস্তায় পড়েন। সাথে সাথে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই দুর্ঘটনায় পায়ে ও আঘাত ও হাড়ে সামান্য চিড় ধরেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

সেবাস্তিয়ান জানান, আমি পড়ে গিয়েছি, এটা বিশাল দুর্ঘটনা কিন্তু আমার পায়ের উল্কিই আমাকে রক্ষা করেছেন, কেন না ঈশ্বর আমার সাথে আছেন।


প্রতিক্ষণ/এডি/নির্ঝর

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G