৩ নভেম্বর সারাদেশে ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০২৫ সময়ঃ ৯:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ওষুধ বিক্রির কমিশন ১২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার দাবিতে আগামী ৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ফার্মেসি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

সোমবার সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির সভাপতি ময়নুল হক চৌধুরী। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ওষুধ ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় কমিশন হার ১২ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে ৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে সমিতি। একইসঙ্গে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে চিঠিও পাঠায়।

তবে নির্ধারিত সময়ের মধ্যেও কোনো সাড়া না পেয়ে সংগঠনটি ৩ নভেম্বর সারাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এ ছাড়া জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ নিশ্চিত রাখতে প্রতিটি হাসপাতালের সামনে অন্তত একটি ফার্মেসি খোলা রাখার সিদ্ধান্তও জানায় সমিতি।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G