শিক্ষার্থীদের আত্মহত্যা হ্রাসে স্মার্টফোন অ্যাপ

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ১১:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০২ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

150313145415দ. কোরিয়ায় শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা হ্রাসে সহায়তার জন্য স্মার্টফোন অ্যাপস উদ্ভাবন করা হয়েছে। যেসব শিক্ষার্থী আত্মহত্যার ঝুঁকিতে রয়েছে তাদের বাবা মায়েদেরকে সতর্ক করবে স্মার্টফোন অ্যাপস। শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে।

স্মার্টফোনটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ম্যাসেজ বক্সে পোস্ট করা ‘আত্মহত্যা সর্ম্পকিত ’ শব্দ খুঁজে বের করবে।

এরপর এগুলো তাদের বাবা-মায়ের স্মার্টফোনে পাঠাবে। এভাবে এটি বাবা-মাকে তাদের সন্তানদের আত্মহত্যা ঝুঁকি সম্পর্কে সতর্ক করবে। সরকারিভাবে তৈরি এই অ্যাপস এ বছরেই চালু হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ছাত্র-ছাত্রীদের আত্মহত্যা একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এটা প্রতিরোধে সুপরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।’

অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)’র ৩৪টি সদস্য রাষ্ট্রের মধ্যে দক্ষিণ কোরিয়ার আত্মহত্যার হার সবচেয়ে বেশি।

শিক্ষামন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৮৭৮ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত বছর ১১৮ জন আত্মহত্যা করেছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G