এলপিজি কার্ডে কী কী সুবিধা মিলবে, কারা পাবেন জানুন বিস্তারিত

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০২৬ সময়ঃ ৯:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৬ অপরাহ্ণ

পরিবারের নারীপ্রধানদের আর্থিক সহায়তা দিতে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’-এর পর এবার রান্নার কাজে স্বস্তি আনতে ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ নতুন উদ্যোগের কথা জানান।

এলপিজি কার্ড কী

এলপিজি কার্ড মূলত একটি সরকারি সুবিধাভিত্তিক কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নার জন্য এলপিজি গ্যাস কম দামে বা ভর্তুকি মূল্যে নিতে পারবেন। রান্নার জ্বালানি সংগ্রহে যে খরচ ও কষ্ট হয়, তা কমানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

কারা পাবেন এই সুবিধা

সরকারের ঘোষণায় বলা হয়েছে, শুরুতে এই সুবিধা মূলত নারীদের জন্যই নির্ধারিত থাকবে।

  • গ্রামীণ নারীরা, যারা এখনো কাঠ, খড় বা অন্যান্য জ্বালানিতে রান্না করেন এবং ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন
  • শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী সদস্যরা, যাদের জন্য এলপিজি গ্যাসের খরচ বহন করা কঠিন

কী ধরনের সুবিধা থাকতে পারে

নীতিমালা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে যেসব সুবিধার কথা বলা হচ্ছে, সেগুলো হলো—

  • কার্ডধারীরা নির্দিষ্ট পরিমাণ গ্যাস বা সিলিন্ডার নিয়মিত পেতে পারেন
  • বাজার দরের তুলনায় কম দামে এলপিজি কেনার সুযোগ
  • নির্দিষ্ট ডিলার বা পয়েন্ট থেকে কার্ড দেখিয়ে সহজে সিলিন্ডার সংগ্রহ বা রিফিল করার সুবিধা

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়নের বিস্তারিত কাঠামো শিগগিরই চূড়ান্ত করা হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G