বাংলাদেশকে নতুন করে ধন্যবাদ জানালো আর্জেন্টিনা, তবে এবার আনুষ্ঠানিকভাবে

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০২৩ সময়ঃ ৯:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৯ অপরাহ্ণ

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার সাথে বাংলাদেশের নামটা বিশ্ব ফুটবলে মিলে মিশে একাকার হয়ে গেছে। বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার নাম উঠলেই বাংলাদেশের নাম অবধারিত ভাবে আলোচনায় চলে আসে। বিশ্বকাপ শেষেও কৃতজ্ঞতা প্রকাশ থামেনি বিশ্বচ্যাম্পিয়ন দলটির ফুটবল ফেডারেশনের।

২০২২ কাতার বিশ্বকাপ ফুটবর আসর থেকেই  আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ব্যাপক সমর্থনের জন্য একাধিকবার বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনার জনগণ, কোচ ও ফুটবল ফেডারেশন।

সেটা এবার আনুষ্ঠানিকভাবেই ধন্যবাদ দিল আর্জেন্টিনা। মেসিদের দেশে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া।

আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এএফএ সভাপতির অফিসে প্রায় ২০ মিনিটের মতো ছিলেন গাবারদি। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার ব্যাপারে বাফুফের ইচ্ছার কথা জানিয়েছেন গাবারদি।

এএফএর বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে আকাশই-সাদাদের প্রতি উন্মাতাল সমর্থন নিয়ে আলোচনা হয় দুই পক্ষে।

গাবারদি বিবৃতিতে বলেন, ‘বিশ্বকাপ চলাকালে ঢাকা এবং অন্যান্য শহরে ভালোবাসামাখা সমর্থনের জন্য জাতীয় দলের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লদিও তাপিয়া।’

বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি এই অকুণ্ঠ সমর্থন কেবল মেসিদের দেশেই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রচার করা হয়

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G