বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১০৩৫ পদে বিশাল নিয়োগ

প্রকাশঃ মে ২, ২০২৬ সময়ঃ ১০:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ অপরাহ্ণ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে শিক্ষানবিশ লাইনম্যান পদে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০৩৫ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত কাগজপত্রসহ সরাসরি নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

পদের বিবরণ

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
  • পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান
  • পদসংখ্যা: ১০৩৫টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং মাঠপর্যায়ের কাজের জন্য শারীরিকভাবে সক্ষম হতে হবে।

  • ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
  • ন্যূনতম ওজন: ১১০ পাউন্ড
  • বুকের মাপ: স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি

অন্যান্য যোগ্যতা

  • ৭ মিনিটে ১ মাইল দৌড় সম্পন্ন করার সক্ষমতা
  • প্যারালাল বারে কমপক্ষে ৫ বার ওঠানামা করার দক্ষতা
  • খেলাধুলা ও শারীরিক সক্ষমতায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে

বয়সসীমা

প্রার্থীর বয়স ১৯ মে ২০২৬ তারিখে হতে হবে ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

বেতন কাঠামো

  • অন-প্রবেশনকালীন বেতন: ১৫,৫০০ টাকা
  • অন-প্রবেশন শেষে বেতন: ১৬,৬০০ টাকা

আবেদন পদ্ধতি

নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
ফরম A4 সাইজের কাগজে হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত কেন্দ্রে সরাসরি জমা দিতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

১. শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এমসিকিউ পরীক্ষায় অংশ নেবেন
২. এমসিকিউ উত্তীর্ণদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে
৩. চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে
৪. প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হলে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে

শারীরিক পরীক্ষার সময়সূচি

১৯ মে ২০২৬, সকাল ৯:০০টায় শারীরিক যোগ্যতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G