এমওডিসি ( MODC ) সৈনিক পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশঃ মে ৩, ২০২৬ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি (MODC) সৈনিক পদে জনবল নিয়োগের জন্য ২০২৬ সালের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন কার্যক্রম চলবে ০৩ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও ট্রেড

  • সাধারণ ট্রেড (GD): নিরাপত্তা ও পাহারার দায়িত্ব
  • ক্লার্ক ট্রেড (CLK): দাপ্তরিক ও অফিস সহায়ক কাজ

আবেদনের যোগ্যতা

বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা:

  • GD: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০
  • CLK: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০

শারীরিক যোগ্যতা:

  • উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)
  • ওজন: ৪৯.৯০ কেজি (প্রায় ১১০ পাউন্ড)
  • বুক: স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি
  • চোখ: ৬/৬ এবং বর্ণান্ধতা গ্রহণযোগ্য নয়
  • সাঁতার জানা বাধ্যতামূলক
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে
  • নাগরিকত্ব: বাংলাদেশি পুরুষ নাগরিক

আবেদন পদ্ধতি

আবেদন প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করতে হবে—

ধাপ ১: SMS রেজিস্ট্রেশন
টেলিটক প্রিপেইড সিম থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ৩০০ টাকা ফি প্রদান করে PIN সংগ্রহ করতে হবে।

ধাপ ২: অনলাইন আবেদন
PIN পাওয়ার পর http://modc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র, ছবি আপলোড করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষাগত সনদ ও মার্কশিটের মূল ও ফটোকপি
  • চারিত্রিক সনদ
  • জাতীয় পরিচয়পত্রের কপি
  • পাসপোর্ট সাইজ ছবি (৩ কপি)

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা প্রশিক্ষণ শেষে আকর্ষণীয় বেতন-ভাতা, বিনামূল্যে খাবার, বাসস্থান, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G