আস-সুন্নাহ ফাউন্ডেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ৪০ হাজার
মানবকল্যাণ ও সেবামূলক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি সৃজনশীল ও দক্ষ প্রার্থীদের কাছ থেকে কন্টেন্ট রাইটার এবং গ্রাফিক ডিজাইনার পদে আবেদন আহ্বান করেছে। মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
১. কন্টেন্ট রাইটার (নিউজলেটার ও যোগাযোগ বিভাগ)
পদসংখ্যা: ২ জন
২. গ্রাফিক ডিজাইনার (নিউজলেটার ও ডাটা ভিজ্যুয়ালাইজেশন)
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা ও দক্ষতা
আবেদনকারীদের মধ্যে থাকতে হবে সৃজনশীল লেখালেখির দক্ষতা এবং বাংলা ভাষায় ফিচার ও কপিরাইটিংয়ে ভালো অভিজ্ঞতা। মাঠপর্যায়ের তথ্য সহজভাবে উপস্থাপন করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ।
গ্রাফিক ডিজাইনার পদের জন্য প্রার্থীদের Adobe InDesign, Illustrator এবং Photoshop-এ দক্ষ হতে হবে। পাশাপাশি ইনফোগ্রাফিক তৈরি এবং প্রিন্ট ও ডিজিটাল কনটেন্ট ডিজাইনে অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরন ও কর্মস্থল
এটি একটি পূর্ণকালীন (ফুলটাইম) অফিসভিত্তিক চাকরি।
কর্মস্থল: ঢাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়।
দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্বের মধ্যে থাকবে—
- নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের জন্য কনটেন্ট ও ফিচার লেখা
- মাঠপর্যায়ের কার্যক্রম ও প্রকল্পের বাস্তব চিত্র উপস্থাপন
- তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি
- ইনফোগ্রাফিক ও ডাটা ভিজ্যুয়াল কনটেন্ট প্রস্তুত করা
- প্রিন্ট ও ডিজিটাল প্রকাশনার জন্য লে-আউট ডিজাইন করা
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন। পাশাপাশি থাকবে—
- বছরে ২টি ঈদ বোনাস
- বার্ষিক ইনক্রিমেন্টের সুযোগ
- দুপুরের খাবারের ব্যবস্থা
- সুশৃঙ্খল ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক কর্মপরিবেশ
অতিরিক্ত শর্ত
প্রার্থীদের অবশ্যই প্রতিষ্ঠানের লক্ষ্য ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রয়োজনে ফিল্ড ভিজিট ও বাস্তবভিত্তিক কাজ করার মানসিকতাও থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানটি অনুরোধ জানিয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদন লিংক অনলাইন বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
প্রতি / এডি / শাআ









