জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নিয়োগ দিচ্ছে সরকার, থাকছে বেতনসহ নানা সুবিধা

প্রকাশঃ জুলাই ২, ২০২৬ সময়ঃ ১১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১০ অপরাহ্ণ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জর্ডানের টাস্কার অ্যাপারেলে ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে মহিলা কারখানার শ্রমিক পদে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

নির্বাচিত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা মূল বেতন পাবেন। প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করলে ওভারটাইম ভাতাও দেওয়া হবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, যা পরবর্তীতে নবায়নের সুযোগ থাকবে।

কর্মীদের জন্য আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়া এবং চুক্তির মেয়াদ শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি বহন করবে।

তবে এই নিয়োগে শুধুমাত্র জর্ডানের টাস্কার অ্যাপারেলে আগে কর্মরত ছিলেন এমন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন। এছাড়া বাংলাদেশ বা জর্ডানে কোনো মামলার আসামি হলে আবেদন গ্রহণ করা হবে না। একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় সবগুলো সঙ্গে আনতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে দেশে ফেরা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার অধিকাংশ ব্যয় কোম্পানি বহন করবে। প্রার্থীদের কেবল মেডিকেল পরীক্ষার জন্য ১ হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা পরিশোধ করতে হবে। ভিসা ইস্যুর পর জর্ডানে যাওয়ার আগে কোম্পানি প্রয়োজনীয় অর্থ প্রদান করবে।

সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা আগামী ৩ জুলাই সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণের সময় প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় ফটোকপি সঙ্গে রাখতে হবে। কোনো জীবনবৃত্তান্ত বা বায়োডাটা জমা দেওয়ার প্রয়োজন নেই।

বোয়েসেল আরও জানিয়েছে, অনলাইনে আবেদন করলেই চাকরি নিশ্চিত হবে না। চূড়ান্তভাবে নির্বাচিত হতে হলে প্রার্থীদের ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এদিকে চাকরিপ্রার্থীদের সতর্ক করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। তাই নিয়োগের নামে কাউকে নগদ অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরো নিয়োগ কার্যক্রম বোয়েসেল নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G