কেন্দ্রীয় শহীদ মিনারে সর্ব সাধারণের শ্রদ্ধা জানানো শেষে নায়করাজের লাশ নিয়ে যাওয়া হয়েছে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। তবে আজ সমাহিত করা হবে না নায়করাজকে। রাজ্জাকের দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা আলমগীর বলেন, ‘অবশেষে নায়করাজকে আগামীকাল দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উনার মেজ ছেলে বাপ্পি নিশ্চিত করেছে আগামীকাল ভোরে সে ঢাকায় পৌঁছাবে।
..বিস্তারিত