অবশেষে নায়ক রাজের দাফন আজই হচ্ছে

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৭ সময়ঃ ১২:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের মেজো ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন না। তাই আজই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবার।

পরিবারের বরাত দিয়ে আরেক বরেণ্য অভিনেতা আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজ্জাকের পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় নায়করাজের মরদেহ নেয়া হবে এফডিসিতে। সেখানে প্রথম জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেয়া হবে। সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় মরদেহ শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুর ৩টায় গুলশানের আজাদ মসজিদে সর্বশেষ জানাজা শেষে বনানী বুদ্ধিজীবী কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হবে।

এর আগে নায়ক আলমগীর জানিয়েছিলেন, নায়করাজের লাশ দাফনের সময় পরিবর্তিত হয়েছে। রাজ্জাক ভাইয়ের মেজো ছেলে বাপ্পি আগামীকাল বুধবার ভোরে কানাডা থেকে দেশে ফিরবে। সে তার বাবাকে যে কোনো মূল্যে শেষবারের মতো দেখতে মায়ের কাছে আবদার করেছিল। ভাবি আমাদের অনুরোধ জানিয়েছিল আরেকটা দিন লাশ রাখার ব্যবস্থা করতে। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কিন্তু সকালে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্জাক।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G