ভারতে মাংস বোঝাই ভ্যানে আগুন

প্রকাশঃ অক্টোবর ৭, ২০১৫ সময়ঃ ১১:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

 

fire

ভারতে দাদরি হত্যাকাণ্ডের রেশ না কাটতেই এবার মাংস বোঝাই একটি ভ্যানে আগুন দিয়েছে দেশটির অতি উৎসাহী হিন্দুরা। রোববার রাতে এই ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর উত্তর প্রদেশের দাদরি এলাকায় গরুর মাংস খাওয়ার গুজব তুলে আখলাক নামে ১ জনকে হত্যা করেছিল তারই হিন্দু প্রতিবেশীরা।

রোববার রাতে মহারাষ্ট্রের আহমেদনগর থেকে আওরঙ্গাবাদ যাচ্ছিল মাংস বোঝাই ভ্যানটি। পথে সাভখেদা গ্রামের লোকজন এটি আটক করে। গাড়ির মাংসগুলো গরুর মনে করে তারা এতে আগুন ধরিয়ে দেয়। এসময় ভ্যানটিতে মোট একশ কোজি মাংস ছিল। এতে ভ্যানটি পুড়ে গেলেও অক্ষত রয়েছে চালক।

পরে প্রাথমিক তদন্তে ওগুলো গরুর মাংস ছিল বলে জানা গেছে। মহারাষ্ট্র রাজ্যটিতে গরুর মাংস বিক্রি ও খাওয়া আইনত নিষিদ্ধ।
এ ঘটনায় অজ্ঞতনামা লোকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা করা হয়েছে ভ্যানচালকের বিরুদ্ধেও।

প্রতিক্ষন/এডি/এসজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G