পায়ে হেঁটে দেশভ্রমণ, ৩১ জেলা ঘুরে এখন ভোলায় সাদিয়া

প্রকাশঃ মে ৩, ২০২৬ সময়ঃ ১০:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ অপরাহ্ণ

পায়ে হেঁটে দেশের ৬৪ জেলা ভ্রমণের এক ব্যতিক্রমী উদ্যোগে এগিয়ে চলেছেন কক্সবাজারের তরুণী সাদিয়া সুলতানা। বিশ্ব দেখার স্বপ্ন নিয়ে বছরের শুরুতে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে শুরু করা এই দীর্ঘ যাত্রায় তিনি ইতোমধ্যে ৩১টি জেলা অতিক্রম করেছেন। সর্বশেষ তিনি ভোলা জেলায় পৌঁছান।

সাদিয়া সুলতানা কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফেরদৌস আহমেদের মেয়ে। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে বিবিএতে অধ্যয়নরত। চলতি বছরের ১ জানুয়ারি তিনি উত্তরবঙ্গের পঞ্চগড় থেকে তার এই পদযাত্রা শুরু করেন। মাঝপথে কিছু সময় বিরতি থাকলেও তিনি এখন আবার নিয়মিতভাবে ভ্রমণ চালিয়ে যাচ্ছেন। এর আগে বরগুনা জেলা ভ্রমণ শেষে তিনি ভোলায় এসে পৌঁছান।

তিনি জানান, প্রতিটি জেলায় সাধারণত দুই দিন অবস্থান করেন এবং সেখানকার মানুষের জীবনধারা, সংস্কৃতি ও ভাষাগত বৈচিত্র্য কাছ থেকে দেখার চেষ্টা করেন। একা ভ্রমণে কোনো বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন জেলার ভ্রমণপ্রেমী ও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত মানুষের সহযোগিতা ও উৎসাহই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

সাদিয়া আরও জানান, ৬৪ জেলা ভ্রমণ শেষ করার পর তার পরবর্তী লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করা এবং ভবিষ্যতে এভারেস্ট অভিযানের মতো বড় স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাওয়া।

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, একজন তরুণীর দীর্ঘ এই ভ্রমণের বিষয়ে তারা অবগত হয়েছেন। প্রয়োজন হলে তাকে নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G