নলকূপ খননের পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

প্রকাশঃ অক্টোবর ২৭, ২০২৬ সময়ঃ ৮:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় এলাকায় প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিয়ে ধারণা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের পর সেনাবাহিনীর সদস্যরাও কাজ শুরু করেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পরে দুপুর আড়াইটার পর সেনাবাহিনীর ফায়ার টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভূগর্ভ থেকে গ্যাস নির্গমনের সঙ্গে আগুনের তীব্রতাও বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালানো হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, ছোট ইনানী এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়ির আঙিনায় গভীর নলকূপ বসানোর জন্য মাটি খনন করা হচ্ছিল। মঙ্গলবার সকালে খনন করা স্থান থেকে গ্যাসের সঙ্গে আগুন জ্বলতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে আগুন নেভানোর উদ্যোগ নেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরে সেনাবাহিনীর ফায়ার টিমকে কাজে যুক্ত করা হয়।

মাটির নিচ থেকে আগুন বের হওয়ার প্রকৃত কারণ এবং সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G