অবরোধ প্রত্যাহারের দাবি বাসমাশিসের

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

  নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম    

teachers_bg_405636952 আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা চলাকালে অবরোধ প্রত্যাহারের আহবান জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

আজ শনিবার  বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক লাখ শিক্ষক ও কর্মকর্তা এসএসসি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিন্তু চলমান অবরোধের কারণে ১৪ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভয়ার্ত হৃদয়ে প্রহর গুণছেন।
এ অবস্থায় জাতীয় স্বার্থে পরীক্ষার দিনগুলোতে অবরোধ প্রত্যাহারের জন্য সকল রাজনৈতিক দলের কাছে আহবান জানায় বাসমাশিস।

মানববন্ধনে রাজধানী ঢাকার অর্ধশতাধিক স্কুলের কয়েকশ’ শিক্ষক অংশ নেন।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G