আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝেই ব্রাজিলের সাপোর্ট করি : অপু বিশ্বাস

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২২ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫১ অপরাহ্ণ

বিনোদন প্রতিনিধি

যারা ফুটবল খেলা বোঝেন ও পছন্দ করেন তারা ব্রাজিলকে সাপোর্ট করবেন। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে, যা অন্য দলের ক্ষেত্রে আমি অনুভব করি না। তাই আমি ব্রাজিলের সাপোর্টার মন্তব্য করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর গ্রামে চলতি মাসের ১ তারিখ থেকে ‘লাল শাড়ি; সিনেমার শুটিং করছেন। এটি তিনিই প্রযোজনা করছেন। সিনেমাটি পরিচালনা করছে বন্ধন বিশ্বাস। এই সিনেমার শুটিং সেটেই তার সঙ্গে আলাপ করা হয়।

 

 

অপু বিশ্বাস আরও বলেন, আমাকে নিয়ে একটা ট্রল হয়। আমি একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। সেখানে তিশা আপু ছিলেন, আসিফ ভাই ছিলেন। তারা সবাই ব্রাজিলের জার্সি পরে ফেলেছেন। তখন কোনো জার্সি না পেয়ে অপজিট দল আর্জেন্টিনার জার্সি পরেছিলাম। দর্শকরা এখনো সেই ছবি নিয়ে ট্রল করেন। আগে না বুঝেই সাপোর্ট করতাম এখন বুঝেই ব্রাজিলের সাপোর্ট করি।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G