আজকের দিন কেমন যাবে ( ২১ জানুয়ারি ২০১৫)
প্রতিক্ষণ ডটকম:
আজকের রাশিফল ( ২১ জানুয়ারি ২০১৫)
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে ঝামেলা মিটিয়ে প্রশংসা লাভ। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয়স্বজনের ব্যবহারে মনঃকষ্ট। নথিপত্রের ক্ষেত্রে গোপনতা রক্ষায় রক্ষা করুন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বাকসংযমের অভাবে ভাবমূর্তির ক্ষতি হতে পারে। মাত্রাছাড়া ভাবাবেগ থেকে কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। সর্দিকাশি ভোগাবে।
মিথুন (২২ মে – ২১ জুন)
দলাদলির ফাঁদে পড়ে কর্মস্থলে বিড়ম্বনা বাড়বে। প্রশিক্ষণে সাফল্যের সুবাদে বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। প্রজ্ঞাবান ব্যক্তির সান্নিধ্যে শান্তি।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসায় জটিলতা অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। আন্তরিক ব্যবহারে অন্যদের প্রভাবিত করে কার্য উদ্ধার। বক্ষঃপীড়ায় দুর্ভোগ।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
দীর্ঘ বঞ্চনার পরে কর্মক্ষেত্রে কৃতিত্বের সাথে স্বীকৃতির সম্ভাবনা। শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভাল। হারানো কিছু ফিরে পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অন্যমনস্কতায় কাজকর্মে ভুলভ্রান্তির আশঙ্কা। সম্পত্তি ক্রয়বিক্রয় বা হস্তান্তর নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে জটিলতা বাড়বে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
নতুন কর্মোদ্যমে সাফল্যের সূচনা। গোপনতা রক্ষায় শৈথিল্যের জেরে বিপত্তির আশঙ্কা। বেহিসেবি খরচের জেরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
স্বজনদের অনৈতিক কাজের প্রতিবাদ করায় পরিবারে অশান্তি। বৃত্তিশিক্ষার সুবাদে বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা। ভ্রমণের পরিকল্পনায় হঠাত্ বাধা।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বাক্যালাপে অসতর্কতার জন্য স্বজন পরিমণ্ডলে ভুল বোঝাবুঝি। দায়িত্ব পালন নিয়ে পরিবারে অশান্তি বাড়বে। বহু দিনের প্রেম সামান্য কারণে ভেঙে যাওয়ার আশঙ্কা।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
দক্ষতার সঙ্গে সাংসারিক সমস্যার সমাধান করতে পারেন। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ। ঠান্ডা জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
বহু শ্রম সত্ত্বেও ভাগ্যবিড়ম্বনায় কর্মোন্নতি হতে পারে। সংস্কৃতি চর্চায় বিশেষ স্বীকৃতি পেতে পরেন। লিভার বা কিডনির সমস্যা ভোগাতে পারে আপনাকে ।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কর্ম উপলক্ষে নানা স্থানে ভ্রমণের সুযোগ। মতানৈক্য থেকে মাতৃস্থানীয়া আত্মীয়ার সঙ্গে বিরোধ। সন্তানকে ঘিরে দাম্পত্য জীবনে অসন্তোষ।























