আজকের দিন কেমন যাবে ( ২২ জানুয়ারি ২০১৫)

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

আজকের রাশিফল ( ২২ জানুয়ারি ২০১৫)Rashifol

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) : ভুল সময় ভুল মন্তব্য করলে বাড়িতে ও কর্মক্ষেত্র দুই জায়গায়ই সমস্যা তৈরি হতে পারে। কোনো ঘটনায় মানসিকভাবে অস্থির হয়ে উঠতে হতে পারেন। পরিবারের সাহায্যে সমস্যার মুক্তি হবে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে) : ব্যক্তিগত কোনো ঘটনা ডেকে আনবে ব্যবসায়িক সমস্যা। এর ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। রাশিচক্র প্রতিকূল থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। প্রেমযোগ থাকলেও দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে।

মিথুন (২২মে – ২১ জুন) : কোনো আত্মীয়ের মাধ্যমে ব্যবসার জটিল পারিবারিক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। পরিবেশ অনুকূল থাকার ফলে ব্যবসায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর আসতে পারে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই) : কর্মক্ষেত্রে সফলতার যোগ আছে। সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। সন্তানের বিদেশ থেকে ফেরার খবর আসতে পারে। আধ্যাত্মিক চিন্তা জীবনকে নতুন দিশা দিতে পারে। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমের যোগ নেই। সংসারে মন বসবে না। কর্মক্ষেত্রেও না।

সিংহ (২৩ জুলাই  – ২৩ আগস্ট) : আপনার মত পরিবর্তন করার প্রলোভন আসতে পারে। কর্মক্ষেত্রে সফলতা ও ব্যবসায় উন্নতির যোগ আছে। প্রেমের প্রস্তাব আসতে পারে। ছুটে যেতে চাইবে মন প্রকৃতির কাছে। তবে চিন্তা-ভাবনা করে দরকার মতো কারো সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন। পারিবারিক যোগাযোগ শুভ। ভ্রমণের যোগ আছে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) : হয়ে যাওয়া কাজেও শেষভাগ নিয়ে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে আরও বেশ কিছু সমস্যার যোগ আছে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। আজকে ছোটখাটো বিষয় নিয়েই মনমালিন্য হবে প্রিয় মানুষটির সঙ্গে। শারীরিক সমস্যা আজ ছুটে যাবে। প্রেমযোগ ক্ষীণ।

তুলা (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) : পরিবেশ অনুকূল থাকায় কাজ ভণ্ডুল হয়ে যেতে বসেও ভাগ্য সমাধানের রাস্তা দেখাতে পারে। দক্ষিণের সংস্কৃতির প্রভাব আছে এমন কোন বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হবেন। এবং এটা হবে আপনার জন্যে বিরল অভিজ্ঞতা। সামাজিক পরিচিতির মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরির যোগ আছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমযোগ আছে।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) : কর্মক্ষেত্রে সহকর্মীদের ভাগ্যে শুভফল লাভ  হতে পারে। প্রেমভাগ্যে দুর্ভাবনা যোগ। কর্মশক্তি বৃদ্ধি পাবে। অর্থাগম ঘটবে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় শুভযোগ আছে। ভ্রমণের যোগ পরিলক্ষিত হচ্ছে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) : পারিবারিক সমস্যার বৃদ্ধি। দরকষাকষি করা ভালো, কিন্তু সবসময় নয়। অবস্থা বুঝে এমনটা করুন, নতুবা মানসম্মান খোয়াতে হতে পারে। আত্মীয়দের মধ্যে অবহেলার  শিকার হতে পারেন। বন্ধুদের সঙ্গে প্রেম নিয়ে কোনো সিদ্ধান্তের ফলে মনোমালিন্য দেখা দিতে পারে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : ব্যবসায় সফলতা পাওয়ার আশা। পড়ুয়াদের পড়াশুনার কারণে বিদেশ ভ্রমণের সুযোগ দেখা যাচ্ছে। নতুন চাকরির খবর আসতে পারে। সামাজিক সম্মান ও উপহার লাভের যোগ আছে। পরিবারে খুশির খবর আসতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) : অন্য কারো সাহায্য নিতে চাইলে আপনার কাজ আরও জটিল হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে দিনের প্রথম ভাগ প্রতিকূল। প্রতিশ্রুতি দিয়ে বিশেষ কেউ কথা রাখবে না। ব্যবসায় রোজগার বাড়বে। পারিবারিক সমস্যার বাড়তে পারে। অপেক্ষার দ্বিতীয় ঘণ্টা আপনার প্রত্যাশা পূরণ করবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : সৃষ্টিশীল কাজে সাফল্য আসবে। বাবার শরীর নিয়ে উদ্বেগ, চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রের কোনো অবাঞ্ছিত সমস্যা মানসিক অবসাদ তৈরি করতে পারে। বিভিন্নভাবে চিকিৎসার  সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল পাবেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G