আজ সুলতান মেলার উদ্বোধন

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৪:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক,প্রতিক্ষণ ডট কম

সুলতাননড়াইল: বৃহস্পতিবার বিকালে নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলার উদ্বোধন হচ্ছে ।বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে  ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন এসএম সুলতান মঞ্চে এসএম সুলতান ফাউন্ডেশন এবং সুলতান মেলা উদযাপন পর্ষদের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী মেলার উদ্বোধন করবেন ।
সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হা-ডু-ডু, ভলিবল, সাইকেলিং, কুস্তি, ষাঁড়ে লড়াই, লাঠি খেলা, সঙ্গীতানুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান, কবিগান, সুলতান স্বর্ণপদক প্রদান, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসএম সুলতান ফাউন্ডেনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবার মেলায় মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১১ লক্ষ ৭৮ হাজার টাকা। মেলায় স্পন্সর করবে পপুলার লাইফ ইন্সুরেন্স কো. লি. এবং গ্রামীণ ক্রীড়া উৎসবে স্পন্সর করবে মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লি.(কিউট)।

এ বছর সুলতান পদক পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ চিত্রশিল্পী কালিদাস কর্মকার।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার মেলার সমাপনী দিন ২৮ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ পদক প্রদান করবেন।

এদিকে সপ্তাহব্যাপী সুলতান মেলাকে কেন্দ্র নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনগুলো জেগে উঠেছে। সাংস্কৃতিক সংগঠনগুলো এখন অনুশীলন নিয়ে ব্যাস্ত সময় পার করছেন শিল্পীরা।

সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী এ সুলতান মেলায় নড়াইলের ৩৪টি সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।

এর মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হলো- মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, শিল্পকলা একাডেমী, ছায়ানট, উদীচী, গ্রেভ, চিত্রা থিয়েটার, যুগান্তর, বেনুকা, ছন্দায়ন, সুরধাম, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, ড্রামা সার্কেল, নজরুল একাডেমী ও রবীন্দ্রনাথ একাডেমি।

প্রসঙ্গত, বিশ্ব বিখ্যাত চিত্র শিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯২ সাল থেকে সুলতান মেলা উদযাপিত হচেছ।
১৯৯৪ সালের ১০ অক্টোবর এই বরেণ্য শিল্পী মৃত্যুবরণ করেন।

প্রতিক্ষণ/এডি/মন্ডল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G