আবারো টিভি পর্দায় বিন্দু
বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
বিয়ের আগেই অভিনয় কমিয়ে দিয়েছিলেন অভিনেত্রী বিন্দু। বিয়ের পর একেবারেই চুপ। সংসারে মন দিয়েছেন ।
এদিকে দীর্ঘদিন পর তার অভিনীত একটি টেলিছবির মাধ্যমে টিভি পর্দায় হাজির হতে যাচ্ছেন এ অভিনেত্রী।
‘চোখের আলো’ নামে এ টেলিছবিটি রচনা করেছেন লিটন ভূঁইয়া এবং পরিচালনায় আছেন আদিত্য জনি। এতে একজন অন্ধের চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।
এছাড়া আরো একটি চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আাহমেদ।
আগামি ২২ জানুয়ারি সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিছবিটি।
প্রতিক্ষণ/এডি/মন্ডল























