কোচিং সেন্টার বন্ধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশঃ এপ্রিল ৬, ২০২৬ সময়ঃ ৯:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩২ অপরাহ্ণ

দেশজুড়ে কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, অনিয়ন্ত্রিতভাবে পরিচালিত কোচিং ব্যবস্থা পুরোপুরি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। একই সঙ্গে দ্রুত বেড়ে ওঠা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। ওই সভায় কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতেই কোচিং নির্ভরতা কমানো জরুরি। এজন্য সব কোচিং সেন্টার বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়ন্ত্রিত কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোকে নিয়মের মধ্যে আনতে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

তিনি আরও জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে। এর মাধ্যমে ক্লাসে শিক্ষকরা নিয়মিত পাঠদান করছেন কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

পরীক্ষায় নকল রোধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কোনো কেন্দ্রে নকলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রতিষ্ঠানের ভেতরের যেকোনো স্থানে নকল সংক্রান্ত কিছু পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধানকেও জবাবদিহির মুখোমুখি হতে হবে।

এ ছাড়া কেন্দ্রের বাইরে থেকে নকলের সহযোগিতা করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। সরকারের লক্ষ্য, পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও নকলমুক্ত রাখা।

অনুষ্ঠানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G