সাত জেলায় বজ্রপাতে প্রাণহানী ৯ জনের

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০২৬ সময়ঃ ১০:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ অপরাহ্ণ

দেশের সাতটি জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) এসব ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মৃতদের মধ্যে জামালপুর ও পটুয়াখালীতে দুজন করে এবং ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর ও বরগুনায় একজন করে রয়েছেন।

জামালপুর

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়। সকালে নদীতে মাছ ধরতে গিয়ে শামীম মিয়া (৩৭) ঘটনাস্থলেই প্রাণ হারান। একই দিন সাপধরী ইউনিয়নে সড়ক নির্মাণ কাজের সময় বজ্রাঘাতে সাগর ইসলাম (১৮) মারা যান।

পটুয়াখালী

কলাপাড়া উপজেলায় দুপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়। মাঠে কাজ করার সময় জহির চৌকিদার (২৮) বজ্রপাতে মারা যান। একই সময়ে গরু নিয়ে ঘাস কাটতে গিয়ে সেতারা বেগম (৫৫) বজ্রাঘাতে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান।

রাজবাড়ী

সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ সময় তার কোলে থাকা শিশুটি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।

রংপুর

তারাগঞ্জ উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) ঘটনাস্থলেই মারা যান।

ময়মনসিংহ

তারাকান্দায় মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে সাদ্দাম হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়।

শরীয়তপুর

নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রাজিব শেখ (৩২) নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

বরগুনা

আমতলী উপজেলায় বজ্রপাতে নুর জামাল (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রশাসনের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় অধিকাংশ মানুষ খোলা জায়গায় কাজ করার সময় বজ্রপাতের শিকার হন। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় খোলা আকাশের নিচে কাজ করার সময় সতর্ক থাকা জরুরি।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G