আলু ভাজার সময় কড়াইয়ে লেগে যায়? জেনে নিন সহজ সমাধান

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০২৬ সময়ঃ ১০:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৬ অপরাহ্ণ

রান্না যত সহজই হোক, ছোট কিছু ভুলেই আলুভাজার মতো সাধারণ পদেও সমস্যা দেখা দেয়। অনেক সময় রান্নার শুরুতে সব ঠিক থাকলেও কিছুক্ষণ পর আলু কড়াইয়ের তলায় আটকে যেতে থাকে। ফলে ভাজা ঠিকভাবে হয় না, শেষ পর্যন্ত স্বাদও নষ্ট হয়ে যায়। মুচমুচে হওয়ার বদলে আলু আঠালো হয়ে যায়—এমন সমস্যা অনেক ঘরেই দেখা যায়। তবে কিছু সাধারণ ভুল শুধরে নিলেই এই ঝামেলা সহজেই কমানো সম্ভব।

আলু ভাজার সময় যেসব ভুল এড়িয়ে চলা উচিত

১. কড়াই ঠিকভাবে গরম না করা
অনেকেই তেল দেওয়ার আগে কড়াই যথেষ্ট গরম করেন না। এতে আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই তা তলায় লেগে যায়। তাই আগে কড়াই ভালোভাবে গরম করে তারপর তেল দিন, এরপর তেল গরম হলে আলু দিন।

২. আলু ভালোভাবে শুকিয়ে না নেওয়া
আলু ধোয়ার পর অনেকেই সরাসরি কড়াইয়ে দিয়ে দেন। কিন্তু ভেজা আলু তেলে দিলে তাপমাত্রা কমে যায় এবং আলু কড়াইয়ে আটকে যায়। তাই কেটে ধোয়ার পর আলু ভালোভাবে পানি ঝরিয়ে কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেওয়া জরুরি।

৩. তেল পর্যাপ্ত গরম না করা
ঠান্ডা বা কম গরম তেলে আলু দিলে তা বেশি তেল শোষণ করে নেয় এবং সহজেই লেগে যায়। তাই আলু দেওয়ার আগে তেল ভালোভাবে গরম করে নিতে হবে।

৪. পাতলা বা দুর্বল কড়াই ব্যবহার করা
হালকা বা নিম্নমানের কড়াইতে তাপ সমানভাবে ছড়ায় না। ফলে কিছু অংশ বেশি গরম হয়, কিছু অংশ কম—এতে আলু সহজেই লেগে যেতে পারে। ভারী তলার কড়াই ব্যবহার করলে এই সমস্যা কমে।

৫. বারবার নাড়াচাড়া বা সঙ্গে সঙ্গে উল্টানো
আলু দেওয়ার পর সাথে সাথে নাড়ালে বা উল্টালে তা ভেঙে গিয়ে তলায় লেগে যেতে পারে। কিছুক্ষণ একপাশে ভাজতে দিলে বাইরের অংশ হালকা মুচমুচে হবে, তারপর ধীরে ধীরে নেড়ে নিন। ঢেকে রান্না করলেও ভেতরে আর্দ্রতা বেড়ে গিয়ে আলু নরম ও আঠালো হয়ে যেতে পারে।

ছোট ছোট এই ভুলগুলো শুধরে নিলেই আলু ভাজা অনেক সহজ, সুন্দর এবং মুচমুচে হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G