চট্টগ্রামে জেএমবি নেতা গ্রেপ্তার

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম

JMBবিস্ফোরক দ্রব্য ও গ্রেনেড তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নেতা এরশাদ হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর আকবর শাহ থানার বাগানবাড়ি এলাকার একটি মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ  জানান, এরশাদ জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীল নেতা।  সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগানবাড়ি এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  এসময় ওই বাসায় তল্লাশি চালিয়ে জেল বোমা জাতীয় বিস্ফোরক ও গ্রেনেড তৈরির  পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রিজা

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G