চট্টগ্রামে বার হাজার সাতশ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৭ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৮ অপরাহ্ণ

 

চট্টগ্রামের মইজ্জার টেক এলাকা থেকে ১২৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নুরুল আমিন নামে এক ব্যবসায়ী ইয়াবা পরিবহন করছে এই মর্মে সংবাদ আসে পুলিশের কাছে।

তাক্ষণিকভাবে গোপন সংবাদটিকে গুরুত্ব দিয়ে টীম কর্ণফুলী থানা অভিযান চালায় মইজ্জার টেক এলাকায়।

সেসসময় নুরুল আমিন নামে ঐ ব্যবসায়ীকে চ্যালেঞ্জ করলে তিনি প্রথমে তা অস্বীকার করেন। পরে তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক ইয়াবা।

ধারণা করা হচ্ছে, মায়ানমার সীমান্ত দিয়ে আসা এই ইয়াবা চট্টগ্রাম শহরে সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

ইয়াবা ভর্তি ব্যাগসহ  নুরুল আমিনকে হাতেনাতে আটক করে কর্ণফুলি থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, পুলিশের হেফাজতে থাকা নুরুল আমিন পেশায় একজন ব্যবসায়ী হলেও তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারকারী চক্রের সাথে জড়িত।

নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G