জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চাষী নজরুল ইসলাম

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২২ পূর্বাহ্ণ

downloadপ্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম বর্তমানে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বেশ কয়েকমাস ধরেই তিনি অসুস্থ।

ল্যাবএইড হাসপাতালের কেবিনেই এতদিন তাঁর চিকিৎসাসেবা চলছিল। হঠাৎ করেই ৩১ ডিসেম্বর রাতে চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।‍

চাষী নজরুল ইসলামের ছোট মেয়ে আন্নী ইসলাম  বলেন, ‘দিন দশেক আগে আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার শরীরে ক্যানসার ধরা পড়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরপরই দ্রুত তাঁকে কেবিন থেকে আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্রে) নিয়ে যাওয়া হয়। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাবাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।’

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G