টালিউডে ব্যস্ত জয়া আহসান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

joya-ahsan-Bটালিউডের ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। টালিউডে সম্প্রতি জয়া শেষ করেছেন ‘রাজকাহিনী’ ছবির শুটিং।

ব্যস্ত আছেন পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ নিয়ে। যেখানে মূখ্য চরিত্রে দেখা যাবে তাকে।

জয়া জানান যে, “ইন্দ্রনীলের সঙ্গে কাজ করতে পারাটা সৌভাগ্য বলে মনে করি। ইন্দ্রনীল খুবই প্রতিভাবান একজন পরিচালক। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

সিনেমাটির শুটিং ১৫ ফেব্রুয়ারি কলকাতায় শুরু হয়েছে বলেও জানান এ অভিনেত্রী। পাশাপাশি এও বলেন যে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় ‘কণ্ঠ’ শিরোনামে আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এর আগে গত ৩০ জানুয়ারি ‘জিরো ডিগ্রী’ ছবির প্রচারণার জন্য ঢাকায় এসেছিলেন জয়া। সে সময় জয়া বলেন, ‘একটি ছবির শুটিং চলাকালীন আর একটি ছবির প্রচারণার জন্য সময় দেওয়া খুব কঠিন। তবে আমি মনে করি এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। ছবি নির্মাণের মতো প্রচারণাও অনেক গুরুত্বপূর্ণ বিষয়।’

প্রতিক্ষণ/এডি/আমান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G