ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৪:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০১ অপরাহ্ণ

নিজস্ব প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

images (3)মাগুরা সদর উপজেলায় ট্রাকচাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ইছাখাদা এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত এএসআই মশিউর রহমানের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ডিহিবাকড়ি গ্রামে। তিনি মাগুরা সদর উপজেলার হাজিপুর পুলিশ ক্যাম্পে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

 মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, মশিউর মোটরসাইকেলে হাজিপুর পুলিশ ক্যাম্প থেকে মাগুরা সদরে আসছিলেন। বেলা ১২টার দিকে ইছাখাদা এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 সুদর্শন জানান, ময়নাতদন্তের জন্যে লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G