‘তামিম ইনজুরি’- বিসিবিতে নাটক

প্রকাশঃ ডিসেম্বর ১, ২০২২ সময়ঃ ৫:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৮ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে হোম সিরিজ। ২ টেস্ট আর ৩ ওডিআই খেলবে বাংলাদেশ ঘরের মাঠে। ভারতীয় দল এরই মধ্যে চলেও এসেছে। কিন্তু নতুন নাটক শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ভেতরে। সিরিজ শুরুর আগে গতকাল ওপেনার ও ওডিআই দলের অধিনায়ক তামিম ইকবাল ইনুজরিতে! হতবাক পুরো দেশের ক্রিকেট ভক্তরা।

তাহলে কি তামিম ইকবালকে ছাড়াই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে হবে? আসলে ঘটনা কি? আজ দুপুরে মিরপুরে বিসিবি বস খ্যাত নাজমুল হাসান পাপন কথা বলতে হাজির হলে মিডিয়ার সামনে। তবে তিনি নিজেও নাকি জানেন না তামিমের আসলে কি ইনজুরি হয়েছে!

বিসিবির চিকিৎসক ড. দেবাশিষ রায় চৌধুুরির কাছ থেকে স্ক্যান রিপোর্ট পাবার পরই জানা যাবে আসলে তামিমের কি ইনজুরি হয়েছে। পাপনের কাছে প্রশ্ন রাখা হয় তামিম যদি খেলতে না পারে তাহলে কে অধিনায়ক হবেন? পাপন এর জবাব পরে জানানো হবে বলে গেলেন।

কিন্তু বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, তামিম যদি খেলতে না পারে তাহলে লিটকে অধিনায়ক করা হবে।’

কিন্তু আসলেই কি তামিম ইনজুরিতে! এ প্রশ্নটা আসছে কারণ তামিমের বড় ভাই নাফিস ইকবালের সঙ্গে বিসিবিতেই আজ দেখা হয়ে গেল। তাকে তামিমের ইনজুরি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনিও প্রসঙ্গটি এড়িয়ে গেলেন। চাপ দেয়াতে শুধু বললেন তামিমের পায়ে ইনজুরি। আর বলে দিলেন যা বলার বিসিবি জানাবে।

তাই পুরো দিন জুড়েই তামিম ইকবাল ‘ইনজুরি নাটক’ নিয়ে কুয়াশা ছড়িয়ে ছিল মিডিয়ার সামনে। এই নাটকের কুয়াশাটা শেষ অবদি সন্ধ্যা নাগাদও কাটেনি। কারণ বিসিবির চিকিৎসক দেবাশিষ রায়ের বক্তব্য জানা যায়নি।

তবে আরো অনেক ভেতরের খবরও শোনা গেছে, কিন্তু প্রমাণ না থাকায় তা প্রকাশ্যেও আনা যাচ্ছে না।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G