দীপ্ততে যোগ দিলেন অঘোর মন্ডল

প্রকাশঃ অক্টোবর ১২, ২০১৫ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

oghorসিনিয়র ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল সম্প্রচারের অপেক্ষায় থাকা দীপ্ত টিভিতে যোগ দিলেন। ক্রীড়াঙ্গনের এই খ্যাতিমান সাংবাদিক স্পোর্টস এডিটর হিসেবে গত ১০ অক্টোবর যোগ দিয়েছেন নতুন এই স্যাটেলাইট টিভিতে। এর আগে সর্বশেষ তিনি এটিএন নিউজে কর্মরত ছিলেন। তিনি কাজ করেছেন দেশের নেতৃস্থানীয় বিভিন্ন দৈনিকে, টেলিভিশন এবং দেশি-বিদেশি রেডিওতে। তার উল্লেখযোগ্য গ্রন্থ ‘ইনজুরি টাইম’ ‘এক্সট্রা টাইম’ ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে।

অঘোর মন্ডলের যোগদান প্রসঙ্গে দীপ্ত টিভির হেড অফ নিউজ নাজমুল আশরাফ বলেন, অঘোর মন্ডলের মত একজন সিনিয়র এবং অভিজ্ঞ সাংবাদিককে দীপ্ত টিভির টিমে পেয়ে আমরা দারুণ খুশি। বর্ণাঢ্য তার ক্যারিয়ার। তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে টেলিভিশন সাংবাদিকতাতেই আছেন। হাতেগোনা কয়েকজন স্পোর্টস সাংবাদিকের মধ্যে অঘোর মন্ডল অন্যতম। তিনি স্পোর্টস রিপোর্টার, এডিটর এবং উপস্থাপক হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশ বিদেশের অনেক ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গেই রয়েছে তার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক। একজন সজ্জন ব্যক্তি হিসেবেও তার সুপরিচিতি রয়েছে। দীপ্ত টিভি অনেক ক্ষেত্রেই নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। ক্রীড়াক্ষেত্রে অঘোর মন্ডল সেই নতুনের নেতৃত্ব দিবেন এবং তিনি সফল হবেন বলেও আশা করেন নাজমুল আশরাফ।

এ প্রসঙ্গে অঘোর মন্ডল তার প্রতিক্রিয়ায় জানান, দীপ্ত টিভি নতুনের আহ্বান নিয়ে তার অগ্রযাত্রা শুরু করছে। তারুণ্যের উচ্ছ্বাসই হবে স্পোর্টসের মূল শক্তি। শুধু খেলার খবর নয় এর পেছনের খবর এবং ঘটনাপ্রবাহও থাকবে দর্শক চাহিদা মিটাতে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G