দুই নৌকায় পা দেওয়ায় বিশ্বাসী নয় আরেফিন শুভ

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রতিক্ষণ ডটকম

302718_10152234563590014_877207310_nঈদ-উল-আযহায় কিস্তিমাত দিয়ে বাজিমাত করেছেন ঢাকাই সিনেমার নতুন মুখ আরেফিন শুভ । পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি তার অভিনয় অনেক পরিচালকেরই নজর কাড়ে ।

এরপর থেকেই একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন শুভ । সম্প্রতি তার মুখোমুখি ।

*কেমন আছেন?

আরেফিন শুভ: জি, ভালো আছি ।

* কোন ধরনের চরিত্রের প্রতি আগ্রহী আপনি ?

আরেফিন শুভ: সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই । ভীষণ শক্তিধর এক নায়কের ভূমিকায় আমি অভিনয় করতে চাই যার এক ঘুষিতে আট-দশ জন ভিলেইন কুপোকাত হয়ে যাবে । আবার বাস্তবধর্মী চরিত্রেও অভিনয়ের ইচ্ছে আছে, যেটি এ সময়ের গল্প বলবে । তবে অভিনয়ের সুযোগ নেই, এমন কোনো সিনেমাতে আমি অভিনয় করতে চাই না ।

*সিনেমা প্রযোজনা করার ইচ্ছা আচ্ছে ?

আরেফিন শুভ: ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা যদিও তৈরি হয়ে গিয়েছে কিন্তু এখনও অভিনয়ের জায়গা থেকে অনেক কিছু করা বাকি আছে। সবে তো শুরু! আরও ভালো সিনেমাতে কাজ করতে চাই । সিনেমা প্রযোজনার ব্যাপারে এখনই কিছু বলতে পারছি না ।

*ঢাকাই সিনেমায় সমসাময়িকদের মধ্যে কাকে আপনার প্রতিদ্বন্দ্বী বলবেন ?

আরেফিন শুভ: আমি কারও সঙ্গে কোনো প্রতিযোগিতায় বিশ্বাস করি না । অন্য নায়করা কে কি করছে, তা দেখে বৃথা সময় নষ্ট করতে চাই না । আমি তাদের কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি না । তবে কাজের জগতের বাইরে আমরা সবাই ভালো বন্ধু ।

*অভিনয়ের ক্ষেত্রে কাদের কাজ অনুপ্রেরনা জোগায় ?

আরেফিন শুভ: জনি ডেপ, টম হ্যাঙ্কস, লিওনার্দো ডি ক্যাপ্রিও, মর্গান ফ্রিম্যান, রানবির কাপুর, রানভির সিং, নাসিরুদ্দীন শাহের অভিনয় খুব ভালো লাগে। তাদের অভিনয় আমাকে অনুপ্রাণিত করে, তবে দেশের কারও অভিনয় আমাকে তেমন টানে না ।

*ঢাকাই সিনেমার হালহকিকত কেমন দেখছেন ?

আরেফিন শুভ: আমি এসব নিয়ে মোটেই ভাবতে চাই না । কারণ সিনেমা কোন দিকে যাচ্ছে তার কোনো নিয়ন্ত্রণ আমার হাতে নেই । ঢাকাই সিনেমা যেদিকে যাওয়ার সেদিকে যাবে । আমি শুধু পারবো, আমার ক্যারিয়ার নিয়ন্ত্রণ করতে। আমি সেই কাজটি করছি ।

* এখন কি নিয়ে ব্যস্ত ?

আরেফিন শুভ: হাতে থাকা সব সিনেমার শুটিং শেষ। সম্প্রতি শিহাব শাহীনের ছুঁয়ে দিলে মন সিনেমার শুটিংও শেষ করলাম । সব ঠিকঠাক থাকলে চলতি বছরই আরেকটি নতুন সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে । তবে এখনই সে ব্যাপারে কোনো কিছু বলতে চাইছি না । আগামী বছর জানুয়ারিতে মাহির সঙ্গে শুরু করব ।

*টেলিভিশন নাটক দিয়েই অভিনয় জীবন শুরু করেছেন । ছোট পর্দায় ফিরছেন আবার ?

আরেফিন শুভ: এখনই এ ব্যাপারে কিছু বলতে পারছি না । মার্চ মাস পর্যন্ত আমি সিনেমার কাজ নিয়ে পুরো ব্যস্ত থাকব । মানে আমার কোনো শিডিউলই নেই । আর আমি কখনও দুই নৌকায় পা দেওয়ায় বিশ্বাসী নই। আমি যখন যে কাজটি করি তখন শুধুমাত্র সেই কাজ নিয়েই ব্যস্ত থাকি । এখন কেবল সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাই ।

* নায়কের পরিচয়ের আড়ালে গায়কটি কি হারিয়ে গেল ?

আরেফিন শুভ: আমি গান গাইতে খুবই ভালোবাসি। গান আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই আগামীতে আবারও হয়তো গানে আমাকে পেতে পারেন। তবে অ্যালবাম প্রকাশ করা কিংবা বড় গায়ক হওয়ার মতো কোনো স্বপ্ন দেখি না। আমি গান গাইতে ভালোবাসি, তাই যে কোনো সময়ই শ্রোতাদের জন্য গাইতে পারি।

* ধন্যবাদ
আরেফিন শুভ : আপনাকেও ধন্যবাদ ।

 

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G