নতুন পোশাকে মাঠে পুলিশ

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ৯:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজধানীসহ দেশের সব মহানগরে শনিবার (১৫ নভেম্বর) থেকে নতুন লৌহ রঙের পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশের সদস্যরা। প্রথম পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং দেশের অন্যান্য মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন পোশাক দেওয়া হয়েছে। জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে এই পোশাক পাবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন–পীড়নের অভিযোগের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবির অংশ হিসেবে নতুন পোশাক অনুমোদন করে অন্তর্বর্তী সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী মহানগর পুলিশের পাশাপাশি পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশও নতুন রঙের পোশাক পরবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আজ থেকেই সব মহানগরে নতুন পোশাক কার্যকর হয়েছে। অদূর ভবিষ্যতেই জেলা পর্যায়েও এটি বাস্তবায়ন হবে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশের জন্যও নতুন পোশাক পাঠানো হবে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকই ব্যবহার করবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং তা ধাপে ধাপে চালু করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রত্যাশা, নতুন পোশাকের পাশাপাশি পুলিশের মানসিকতা ও আচরণেও ইতিবাচক বদল আসবে। এ লক্ষ্যেই পুলিশ বাহিনীর বিস্তৃত সংস্কারের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G