পদ্মার বিলুপ্তপ্রায় ঢাই মাছ বিক্রি হলো লাখ টাকায়

প্রকাশঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার কাছে পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্তপ্রায় প্রজাতির ঢাই মাছ। বিশাল আকৃতির মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৪ হাজার টাকায়।

 

বৃহস্পতিবার সকালে জেলে জীবন হালদার দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে মাছটি আনলে তা উন্মুক্ত নিলামে বিক্রি হয়।

 

জানা গেছে, জীবন হালদার সঙ্গীদের নিয়ে ভোরে পদ্মায় মাছ ধরতে যান। তিনি পদ্মা নদীর চরকর্নেশনা কলাবাগান এলাকার দিকে জাল ফেলে অপেক্ষায় থাকেন। সেখানেই ভোরের দিকে, একটি বড় ঢাই মাছ তাদের জালে আটকা পড়ে। এদিন সকালে বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে আনু খাঁর আড়তে আনা হলে উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

 

১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি খেতে খুবই সুস্বাদু, তাই এই মাছের বেশ চাহিদা রয়েছে।

 

জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘পদ্মার এত বড় আকারের ঢাই মাছ খুবই বিরল। সাধারণত খুবই কম এ মাছ দেখা যায়। এ মাছের দামও তুলনামূলক বেশি। তারপরও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের মাছের বেশ চাহিদা থাকে। মাছটি বিক্রি করে লাভবান হয়েছেন জেলেরা।’

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G