পাহাড় ধসে নিহত ৬

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৫ সময়ঃ ১১:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

pahar dhosচট্টগ্রামে পাহাড় ধসে একই পরিবারের তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে আমিন কলোনিতে শাহজাহান মিস্ত্রীর ঘরে পাহাড় ধসে পড়লে একই পরিবারের তিন শিশুর প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে রাত দেড়টার দিকে লালখান বাজারের পোড়া কলোনি এলাকায় দেয়াল ধসে মরিয়ম বেগম (৩০), তার মেয়ে সুরাইয়া (২) এবং প্রতিবেশী মেয়ে আঁখির (৫) প্রাণহানি ঘটে।

পাহাড় ধসের ঘটনায় যারা নিহত হয়েছেন তারা হলেন, আরাফাত হোসেন ফরিদ (১২), উম্মে সালমা (৫) ও বিবি মরিয়ম (২) নামে তিন ভাই-বোন ।

স্থানীয় লোকজন মাটিচাপা পড়া শিশুদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন দেয়াল ধসে তিনজনের প্রাণহানির খবর নিশ্চিত করে বলেন, রাতভর টানা বৃষ্টির কারণে পানির ঢলে দেয়াল ধসে পড়ে এ ঘটনা ঘটেছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G