প্রতিদিন ২ কোয়া কাঁচা রসুন খাওয়ার উপকারিতা জানেন?

প্রকাশঃ মে ৩১, ২০২৬ সময়ঃ ১১:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ অপরাহ্ণ

রসুন শুধু রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর উপাদান নয়, এটি দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক স্বাস্থ্য উপাদান হিসেবেও পরিচিত। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন পরিমিত পরিমাণে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস শরীরের বিভিন্ন উপকারে আসতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দিনে ১ থেকে ২ কোয়া কাঁচা রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা মিলতে পারে। রসুনে থাকা অ্যালিসিন, সালফার যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং কোষের ক্ষতি কমাতেও ভূমিকা রাখে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত রসুন খাওয়ার সঙ্গে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের ইতিবাচক সম্পর্ক রয়েছে। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি কমাতেও এটি সহায়ক হতে পারে।

এছাড়া রসুন শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করতে এবং লিভারের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হয়। হজমশক্তি উন্নত করা এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতেও এর ভূমিকা রয়েছে।

কিছু গবেষণায় আরও বলা হয়েছে, নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস পাকস্থলী ও কোলোরেক্টাল ক্যান্সারসহ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে এসব বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

তবে অতিরিক্ত রসুন খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যাদের গ্যাস্ট্রিক, আলসার বা রক্তক্ষরণজনিত সমস্যা রয়েছে কিংবা যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত রসুন না খাওয়াই ভালো।

সঠিক পরিমাণে নিয়মিত রসুন খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে বলে মত দিয়েছেন পুষ্টিবিদরা।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G