ফেনীতে ৮টি ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ১০:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

feniফেনী শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ফেনী শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে পরপর আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পোঁছে সন্দেহভাজন দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/জাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G