বাড়িতেই তৈরি করুন চকবার আইসক্রিম

প্রকাশঃ এপ্রিল ৮, ২০২৬ সময়ঃ ১০:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৩ অপরাহ্ণ

গরমের দিনে ঠান্ডা মিষ্টি খাওয়ার মধ্যে আইসক্রিমের জুড়ি মেলা ভার। কিন্তু বাজারের আইসক্রিম অনেক সময় দামি এবং অতিরিক্ত চিনি বা রঙের কারণে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করতে পারে। এই সমস্যা এড়াতে ঘরেই বানানো যায় সহজ ও সুস্বাদু চকবার আইসক্রিম।

 

প্রয়োজনীয় উপকরণ

  • হুইপড ক্রিম: ১ কাপ
  • চকোলেট: ১/২ কাপ
  • তরল দুধ: ১ ৩/৪ কাপ
  • গুঁড়া দুধ: ১/৫ কাপ
  • ভ্যানিলা এসেন্স: ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

  1. হুইপড ক্রিম বিটার দিয়ে ভালো করে বিট করুন।
  2. এতে চিনি মিশিয়ে আবার বিট করুন।
  3. ভ্যানিলা এসেন্স ও গুঁড়া দুধ মেশান।
  4. এরপর তরল দুধ মেশিয়ে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রাখুন।
  5. চকোলেট গলিয়ে আইসক্রিম ছাঁচে লাগান।
  6. ছাঁচে হুইপড ক্রিমের মিশ্রণ ঢালুন ও মাঝখানে কাঠি দিন।
  7. আইসক্রিম ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।

এভাবে ঘরোয়া চকবার আইসক্রিম তৈরি করে পরিবারের সবাই মজা করতে পারবেন, বাইরে কেনার ঝামেলা ও অতিরিক্ত চিনি ছাড়া।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G