বিরল রোগে কণ্ঠ থমকে গেছে অলকা ইয়াগনিকের

প্রকাশঃ এপ্রিল ২, ২০২৬ সময়ঃ ৮:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৮ অপরাহ্ণ
বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন অলকা ইয়াগনিক, নতুন গান থেকে দূরে জনপ্রিয় কণ্ঠশিল্পী

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া গায়িকা অলকা ইয়াগনিক বর্তমানে গুরুতর এক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি। যিনি নিয়মিত মাইক্রোফোনের সামনে সময় কাটাতেন, তিনি এখন নতুন কোনো গানের প্রস্তাব গ্রহণ করতে পারছেন না।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, এখনো একটি বিরল শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। ২০২৪ সালে হঠাৎ করেই নিজের অসুস্থতার কথা প্রকাশ করে ভক্তদের উদ্বিগ্ন করেছিলেন তিনি। এরপর থেকেই অনেকটা আড়ালে রয়েছেন এই শিল্পী।

অলকা বলেন, এখনও সুরকারদের কাছ থেকে কাজের প্রস্তাব আসছে, কিন্তু শারীরিক অবস্থার কারণে সেগুলো করা সম্ভব হচ্ছে না। তার কথায়, প্রস্তাব পেলেও কাজে ফিরতে পারছেন না তিনি।

চিকিৎসকদের মতে, তিনি ‘সেন্সরিনিউরাল হিয়ারিং লস’ নামের একটি জটিল সমস্যায় আক্রান্ত, যা সাধারণত স্নায়ু ক্ষতির কারণে হয়ে থাকে। জানা গেছে, একটি ভাইরাল সংক্রমণের পর থেকেই তার এই সমস্যার সূত্রপাত। ২০২৪ সালে সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি উল্লেখ করেছিলেন, বিমানে ভ্রমণের পর হঠাৎ করেই শ্রবণশক্তি হারানোর মতো পরিস্থিতির সম্মুখীন হন—যা তার জীবনের অন্যতম বড় ধাক্কা ছিল।

সবশেষে তার কণ্ঠ শোনা গেছে ‘অমর সিং চামকিলা’ চলচ্চিত্রে। ইমতিয়াজ আলী পরিচালিত এই সিনেমার ‘নারম কালজা’ গানটি তিনি এ আর রহমানের সুরে গেয়েছিলেন। এরপর থেকে নতুন কোনো গান রেকর্ড করেননি তিনি।

চলতি বছরের শুরুতে ভারত সরকার তাকে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে। তবে এই স্বীকৃতি নিয়েও তিনি ছিলেন সংযত—তার মতে, সম্মান যে সময়েই আসুক, তা গ্রহণযোগ্য।

অসুস্থতার বিষয়টি জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন অলকা ইয়াগনিক। একই সঙ্গে উচ্চ শব্দে দীর্ঘ সময় হেডফোন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যা শ্রবণশক্তির জন্য ক্ষতিকর হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G