ভ্যাট থাকছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

unvবেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১০ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের প্রক্রিয়া সরকার শিথিল করছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ভ্যাট আরোপ নিয়ে কড়া সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

সুত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজেগুলোর ওপর ১০% ভ্যাট চূড়ান্ত বাজেটে বাস্তবায়ন হবেনা ।

এতে ভ্যাটের বাড়তি চাপ থেকে মুক্তি পাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক।

অর্থ মন্ত্রণালয় সূত্র আরো জানায়, এ বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানকে একটি মৌখিক নির্দেশনাও দিয়েছেন।

এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর প্রস্তাবিত ১০ শতাংশ ভ্যাটের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপিত। সেখানে আলাপ-আলোচনার ভিত্তিতে এনবিআরে যে সিদ্ধান্ত আসবে সেটাই কার্যকর হবে।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G