মুক্তিতে বাধা নেই গয়েশ্বরের

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ১:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

gayshor_রাজধানীর তুরাগ থানায় দায়ের হওয়া একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল থাকায় মুক্তিতে বাধা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।

এর আগে গত ৬ মে তুরাগ থানায় দায়ের করা একটি মামলায় বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন দেন।

পরে এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে গত ২৪ মে গয়েশ্বর জামিন স্থগিত করেন আপিল বিভাগ। পরে গয়েশ্বরের আইনজীবী আপিল বিভাগে আবারো জামিন আবেদন করলে আজ শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গয়েশ্বরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধের সময় রাস্তায় তিন কাটাযুক্ত তারকাটা বিছানোর পরিকল্পনার অভিযোগ এনে গয়েশ্বরের বিরুদ্ধে মামলাটি দায়ে করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G