সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’। কমিটিতে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভীকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম সদস্য সচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব, কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহ-কর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অনামিকা আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ এবং সহ-আইন সম্পাদক পলাশ মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।
উল্লেখ্য, রাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ নামে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু হয়। পরে গত ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
প্রতি / এডি / শাআ






















