ডাক বিভাগে ৩৬ পদে ১৬৯ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশঃ নভেম্বর ১০, ২০২৬ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৭ অপরাহ্ণ

সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির বিভিন্ন দপ্তরে ৩৬ ক্যাটাগরির পদে মোট ১৬৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে।

আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের আওতায় বেতন-ভাতা পাবেন। এতে সর্বোচ্চ বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

পদ ও বেতনসংক্রান্ত বিস্তারিত

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোর নাম, শূন্যপদ এবং বেতন স্কেল নিচে দেওয়া হলো।

১. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট

  • পদসংখ্যা: ৭টি
  • গ্রেড: ১১
  • বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা।

২. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি

  • পদসংখ্যা: ৩১টি
  • গ্রেড: ১২
  • বেতন: ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।

৩. উপজেলা পোস্টমাস্টার

  • পদসংখ্যা: ২২টি
  • গ্রেড: ১৩
  • বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৪. সহকারী (ডাক অধিদপ্তর)

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ১৩
  • বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৫. সহকারী পরিদর্শক

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৩
  • বেতন: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

৬. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট)

  • পদসংখ্যা: ১৭টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৭. উচ্চমান সহকারী

  • পদসংখ্যা: ৮টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৮. টেকনিশিয়ান

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৯. মেকানিক

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১০. মনোটাইপ কাস্টার অপারেটর

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১১. মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৪
  • বেতন: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

১২. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৫
  • বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৩. ড্রাফটসম্যান

  • পদসংখ্যা: ৩টি
  • গ্রেড: ১৫
  • বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৪. জুনিয়র প্রুফ রিডার

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৫
  • বেতন: ২২,৮০০-৫৫,২০০ টাকা।

১৫. ড্রাইভার (হালকা)

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৬. কার্পেন্টার

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৭. মেশিনিস্ট

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৮. সহকারী মেশিনম্যান

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

১৯. সহকারী গ্রেনিং মেশিনম্যান

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২০. পোস্টাল অপারেটর

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২১. সহকারী প্লেট মেকার

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২২. কম্পোজিটর

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২৩. সহকারী ফটো কম্পোজিটর

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৬
  • বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

২৪. চেকার

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ১৮
  • বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা।

২৫. কাউন্টার

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ১৮
  • বেতন: ২১,০০০-৫০,৯০০ টাকা।

২৬. ওয়্যারম্যান

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৯
  • বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৭. আর্মড গার্ড

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ১৯
  • বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৮. প্যাকার

  • পদসংখ্যা: ৩টি
  • গ্রেড: ১৯
  • বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

২৯. ইনকম্যান

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ১৯
  • বেতন: ২০,৫০০-৪৯,৬০০ টাকা।

৩০. অফিস সহায়ক (পূর্বের পদবি এমএলএসএস)

  • পদসংখ্যা: ৩৭টি
  • গ্রেড: ২০
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩১. পরিচ্ছন্নতা কর্মী (পূর্বের পদবি ক্লিনার)

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ২০
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩২. পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ২০
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৩. সার্চ পিয়ন

  • পদসংখ্যা: ৩টি
  • গ্রেড: ২০
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৪. কুলি

  • পদসংখ্যা: ২টি
  • গ্রেড: ২০
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৫. নিরাপত্তা প্রহরী

  • পদসংখ্যা: ৫টি
  • গ্রেড: ২০
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

৩৬. পোর্টার

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ২০
  • বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে প্রতিটি পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। এ জন্য বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগসংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে দিতে হবে।

আবেদন ফি কত

পদ অনুযায়ী আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে তিনটি শ্রেণিতে।

  • ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা।
  • ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা।
  • ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের সময়সূচি

বাংলাদেশ ডাক বিভাগের এই নিয়োগে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র পূরণ ও নির্ধারিত ফি জমা দিতে পারবেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G