কবে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, জেনে নিন ম্যাচের সময়সূচি
নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে দুটি করে ম্যাচ খেলতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই সময়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে উরুগুয়ে ও কোস্টারিকার। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান ও সিঙ্গাপুর। লিওনেল মেসির পরবর্তী সময়ে আর্জেন্টিনা এবং কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের এই ম্যাচগুলো ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে।
আর্জেন্টিনার দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে নিজেদের দেশে। আগামী ১৪ নভেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।
এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচের শুরুর সময় এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।
অন্যদিকে নভেম্বরের বিরতিতে এশিয়া সফরে থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে দুই দলের লড়াই।
ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। একই স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে আনচেলত্তির শিষ্যরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।
আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের সময়সূচি
আর্জেন্টিনার ম্যাচ
- ১৪ নভেম্বর: উরুগুয়ের বিপক্ষে, বাংলাদেশ সময় ভোর ৫টা।
- ১৭ নভেম্বর: কোস্টারিকার বিপক্ষে, ম্যাচ শুরুর সময় এখনো নির্ধারিত হয়নি।
ব্রাজিলের ম্যাচ
- ১৪ নভেম্বর: জাপানের বিপক্ষে, বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিট।
- ১৭ নভেম্বর: সিঙ্গাপুরের বিপক্ষে, বাংলাদেশ সময় বিকেল ৪টা।
প্রতি / এডি / শাআ






















