রাঙামাটিতে সিকান্দার বক্স

প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৩:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sikandar boxঈদ মানেই সিকান্দার বক্সের নতুন রুপে হাজির, গত কয়েক বছর ধরে এটা মোটামুটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রথমদিকে তিনি ঢাকাতেই ছিলেন। পরবর্তীতে ঘুরে বেড়িয়েছেন বান্দরবান, কক্সবাজার। এবার যাচ্ছেন রাঙামাটি।

নামও তাই দেওয়া হয়েছে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’। ১৩ জুন সকাল থেকে দৃশ্যধারণ শুরু হয়েছে। তবে রাস্তা-ঘাটে নয়, বাড়িতেও নয়; শুটিং হচ্ছে বাসে। পুরো ইউনিটের জন্য নেওয়া হয়েছে গোটা একটি বাস। ঢাকা টু রাঙামাটি যেতে যেতে বাসেই কিছুটা দৃশ্যায়ন চলবে। রাঙামাটিতেই হবে বাকিটা।

যাকে ঘিরে এতো আয়োজন, সেই মোশাররফ করিম ছাড়াও সঙ্গে রয়েছেন তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, রোবেনা রেজা জুঁই, আহসান কবির প্রমুখ।

এবার কিন্তু সিকান্দার বক্সের বউ বদল হয়নি। সারিকা, তিশা, প্রভা, মোনালিসা ঘুরে ঠেকেছে আনিকা কবির শখেই। সিক্যুয়েলের গত পর্বেও ছিলেন শখ। রাঙামাটি যাত্রায় সঙ্গী হয়েছেন তিনিও।

সাগর জাহানের রচনা ও পরিচালনায় ছয় পর্বের ধারাবাহিকটি প্রচার হবে আগামী রোজার ঈদে, বাংলাভিশনে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G