কম্প্রেসার বিস্ফোরণে নিহত ২

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dhamekরাজধানীর শ্যামপুরের ঢাকা পাওয়ার ম্যাচ সংলগ্ন এভারগ্রীন টেক্সটাইল কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৪০) ও মোঃ সোহাগ (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত নয়টার দিকে এই বিস্ফোরণে চার শ্রমিক আহত হন।

আহতদের ঢাকা মেডিক্যালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজন মারা যান।

সেখানে গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জিল্লুর রহমান (৩৫), মো. মুসা (২৮) নামে আরও দুই শ্রমিক।

জানা যায়, মৃত দেলোয়ার হোসেনের বাড়ি ফতুল্লা আর সোহাগের বাড়ি কিশোরগঞ্জে। উভয়েই কারখানার মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/কাদের

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G