রাজধানীতে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

yabaনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকারসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত সোয়া ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— পাভেল চৌধুরী (৩৫), ফরহাদ আবদুল্লাহ (৩৩), হৃদয় সরকার আসিক (২৫) ও মো. বাহার (৪৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

এছাড়া তাদের আরেক সহযোগী পলাতক সুমনকেও (৩২) গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

প্রতিক্ষণ/এডি/মামুন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G