রাজশাহীতে বাসে পেট্রোল বোমা, শিশুসহ দগ্ধ ১০

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bus fire 2রাজশাহী জেলার তানোর ও পবায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছে। এদের অবস্থা গুরুতর।

তানোর উপজেলা সদরের ব্র্যাক অফিসের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালালে নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়ারব্বি নামের বাসে অবরোধকারীরা এ বোমা হামলা চালায়। এতে বাসটি সম্পূর্ণভাবে ভস্মিভুত হয়েছে।

আগুনে দগ্ধদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজশাহীর মোহনপুর উপজেলার মকবুল হোসেন (৪৫), তার স্ত্রী আনোয়ারা (৪০), তানোরের দেবীপুর এলাকার নাজমা (৩৫), ফারজানা (৫), ইলামদহী এলাকার জুলেখা (৩০), আশরাফ (৩৭), আছিয়া (৭), আয়েনউদ্দিন (৩৫)। অপর একজনের নাম পাওয়া যায়নি। তাদের তাৎক্ষণিক রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চলন্তবাসে পেট্রোলবোমা ছুঁড়লে বাসে আগুন ধরে যায়। পরে দমকল বাহিনীর সদস্যরা আসার আগেই বাসটি ভস্মিভুত হয়। এ ঘটনায় দগ্ধদের রাতেই তানোরে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে রাজশাহীর পবায় যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে দু’জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাস থেকে নামতে গিয়ে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় তানোর থেকে ‘ইমন পরিবহন’ নামে একটি বাস রাজশাহীর উদ্দেশ্যে আসে। ওই বাসে তানোর এলাকায় যাত্রীবেসে তিন যুবক উঠে।

বাসটি পবার তেঘর এলাকায় আসলে ওই তিন যাত্রী গাড়ির ওপর গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বাসের যাত্রী ও এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই অগ্নিসংযোগকারীকে আটক করে গণধোলায় দেয়। এতে তাদের হাত-পা ভেঙে দিয়েছে। তবে অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মুমূর্ষ অবস্থায় জনতার হাত থেকে তাদের রক্ষা করে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা হবে। তিনি জানান, বিক্ষুদ্ধ মানুষের পিটুনিতে তাদের হাত-পা ভেঙে গেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/মোমেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G