বোমা বানানোর সময় ছাত্রদল নেতার কনুই বিচ্ছিন্ন

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dhamekরাজধানীর লালবাগে বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে একজনের ডান হাতের কনুইয়ের নিচের অংশ উড়ে গেছে। তিনি নিউমার্কেট থানা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান বাপ্পী (২৫)।

বুধবার দুপুর ৩টার দিকে লালবাগের ৩১ নম্বর সড়কের দোতলা ওই বাসার এ ঘটনায় আরও আহত হয়েছেন বাপ্পীর ভাগনি হ্যাপি (১২) ও ভাগনে রিপন (৬)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক। তিনি জানান, বাপ্পীর অবস্থা আশঙ্কাজনক।

ওই বাসার মালিক আহত বাপ্পীর বোন ঝুমুর জানান, বিস্ফোরণের সময় তিনি রান্না ঘরে ছিলেন। হঠাৎ বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে।

এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মফিজউদ্দীন আহমদ জানান, ওই বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনজন আহত হন

প্রতিক্ষণ /এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G